• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

সদ্য কারামুক্ত বিএনপি নেতা প্রিন্সকে ফুলপুরে সংবর্ধনা

Reporter Name / ২৮২ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঢাকা থেকে তার নিজ এলাকা হালুয়াঘাটে ফেরার সময় ফুলপুর গোল চত্বরে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, বিএনপি নেতা সুবেদ আলী মুন্সি, আসাদুজ্জামান রুবেল, মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার একটি রাজনৈতিক মামলায় ২০২৩ সনের ৪ নভেম্বর তিনি গ্রেফতার হন। এর ৩ মাস ৬ দিন কারাভোগের পর চলতি বছর ১০ ফেব্রুয়ারি জামিন লাভ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা