• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর ১ নম্বর উপদেষ্টা আল্লামা মাহমুদুল হাসান

Reporter Name / ৩৮২ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
একটি অরাজনৈতিক দ্বীনি ও ইসলাহী সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ -এর ১ নম্বর উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ -এর চেয়ারম্যান জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর আমীর আল্লামা শাহ মুহিব্বিল্লাহ বাবু নগরী গত ২১ সেপ্টেম্বর ২০২৩ চট্টগ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর সম্প্রসারিত নবগঠিত মজলিসে আমেলার প্রথম সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও ঘোষণার আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর মধ্যে একটি হলো, হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর ১ নম্বর উপদেষ্টা আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম।
দ্বিতীয় সিদ্ধান্ত হলো, ১৭ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ -এর মজলিসে খাস -এর কমিটি ঘোষণা। মজলিসে খাসের সদস্যরা হলেন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মুফতী জসীম উদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, অধ্যাপক ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদরীস, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশীরুল্লাহ, মুফতী মুনির কাসেমী ও মুফতী কেফায়াতুল্লাহ আজহারী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা