• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) মাদরাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ গ্রামে মাদরাসায়ে সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) হিফজখানায় হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে বয়ান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মাদরাসা ময়দানে ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুম। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কাতুলি ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ বাংলাদেশ  জমিয়াতুল মুদার্রেছীন ফুলপুর উপজেলা শাখার সভাপতি  আলহাজ্ব মাওলানা একেএম জালাল উদ্দিন ও জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মুফতি দেলোয়ার হোসেন আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নান্দাইলের পীর মাওলানা আব্দুল কুদ্দুছ দামাত বারাকাতুহুম।

ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী ফজলে এলাহী সাকিব, মারুফ হাসান বেলাল, ফয়জুল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, কিশোর শিল্পী ওসমান গণি, তানজিল রহমান ও সোহাইল মাহমুদ। ক্বেরাত পরিবেশন করবেন ক্বারী রাকিবুল হাসান। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন মাওলানা রিয়াজুল হাসান হৃদয়।

এছাড়া আরও ২৫ জন আমন্ত্রিত ওলানায়ে কেরাম এতে বয়ান করবেন। মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মনির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা একেএম জালাল উদ্দিন ও মাদরাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মাসুক সকলকে যিকিরের সাথে দলে দলে এ অনুষ্ঠানে  যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা