• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ময়মনসিংহে বিজয় ট্রেনের বেসরকারি ক্লিনারসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে বিজয় ট্রেনের বেসরকারি ক্লিনার মো. রুবেল (৩০)সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) গৌরীপুর এলাকায় তাদের আটক করা হয়।

জানা যায়, ময়মনসিংহে জি আর পি থানা পুলিশ বিজয় ট্রেনে অভিযান চালায়। পরে ৬ কেজি গাঁজাসহ রুবেল ও মোছা. ফাতেমা বেগম (২৭) নামে ২ মাদক কারবারিকে আটক করে।

রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে গৌরীপুর স্টেশনে আসার পুর্বে আউটারে চলন্ত অবস্থায় (ক) বগির গেটের সামনে করিডরে তাদের হাতে থাকা দুইটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ দেখতে পায় ট্রেনে ডিউটিরত রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে ওই দুইজনের নিকট থেকে ২ পুটলা করে ৪ পুটলায় মোট ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে  রেলওয়ে থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদক নয় শুধু বরং যে কোন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা