• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে  দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছরে পদাপর্ণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ)  প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফুলপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. নাজিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, ফুলপুর থানার সেকেন্ড অফিসার সুমন মিয়া প্রমুখ। এসময় উপস্থিত সিনিয়র সাংবাদিক ক্বারী সুলতান আহাম্মাদ, শাহ্ নাফিউল্লাহ সৈকত,  আবু রায়হান, বাহার উদ্দিন, তপু রায়হান, সেলিম রানা, নুর হোসেন খান, আব্দুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা