• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

চুরি রোধে সচেতনতামূলক সভা করলেন তারাকান্দা ওসি

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
চুরি রোধে জন সচেতনতামূলক সভা করলেন ময়মনসিংহের তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় ও বাজারে তিনি এসব সভা করেন।
জানতে চাইলে ওসি বলেন, তারাকান্দা থানার ভূষাগঞ্জ বাজার, হরিয়াগাই বাজার ও আশপাশ এলাকায় সেচ পাম্প, মসজিদের ব্যাটারি ও মাইক, ছোটখাটো ছিচকে চুরি রোধে লোকজনকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সচেতন থেকে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাই মালামাল কেনাবেচার সাথে কেহ জড়িত থাকলে তার নাম ঠিকানা বা ভাঙারি ব্যবসায়ীদের সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্যে অনুরোধ করেন ওসি। তিনি বলেন, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। এসময় তারাকান্দা থানা পুলিশ, বাজার ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা