• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.) মাদরাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
জামিয়া গিয়াছ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি (পীর সাহেব, বালিয়া)-এর বার্ষিক ওয়াজ ও দো’আ মাহফিল ২০২৪ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হালুয়াঘাট রোডে কোর্ট ভবনের পাশে গ্রামাউস স্কুল সংলগ্ন মাঠে দুইটি অধিবেশনের মধ্য দিয়ে ওই মাহফিল সম্পন্ন হয়। খতমে বুখারী ও মহিলাদের বয়ান উপলক্ষে প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৮টায়। শেষ হয় দুপুর ১টার দিকে। আর দিস্তারে ফজিলত ও পুরুষদের বয়ান উপলক্ষে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বা’দ আসর। শেষ হয় মধ্যরাত ১টার দিকে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা গিয়াছ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খলিফা পীরে কামিল শায়খুল হাদীস মুফতি আজিম উদ্দিন শাহ্ জামালী দামাত বারাকাতুহুম। ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী আতাউল্লাহ ফকিরের সঞ্চালনায় এতে বয়ান করেন শেরপুরের মাওলানা আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দীন, হালুয়াঘাটের মুফতি আবু জর হযরতপুরী, মেলান্দহের মাওলানা আল আমিন গিয়াছী প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন ও ফারেগীনদের মাথায় পাগড়ি পরিয়ে মুনাজাত পরিচালনা করেন জামিয়া দারুল হুদা সিলেট-এর নায়েবে মুহতামিম আল্লামা সিরাজুল ইসলাম সিরাজী দামাত বারাকাতুহুম।

এ বছর ১৮ জন ছাত্র ইফতা ও ২৪ জন ছাত্রী দাওরা সম্পন্ন করেন। এছাড়া বেশ কিছু ছাত্রী কেরাত পাস করেন।
এর আগে ২০২১-২২ সেশন ও ২০২২-২৩ সেশনে যারা ফারেগ হয়েছিলেন ওইসব ফারেগীনদের মাঝে প্রত্যয়ণপত্র ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সনদপত্র বিতরণ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আজিম উদ্দিন শাহ্ জামালী ও মাহফিলের প্রধান অতিথি আল্লামা সিরাজুল ইসলাম সিরাজী। এসময় কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, হরিণাদী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ, পাগুলি আলিম মাদরাসার প্রভাষক মুফতী রিদওয়ান, বাইতুল কুরআন হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মাওলানা মো. আব্দুল মান্নান, মুফতি ইখলাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা