আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকগণ নানা পেশার লোকজন অংশ নেন।
ফুলপুর উপজেলা পরিষদ ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজন করে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ -এর উপ-পরিচালক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য কমিশন (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.