মো. আব্দুল মান্নান
১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি শরীফ আহমেদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। এর আগে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক করা এমপি শরীফ আহমেদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।