তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, জিআর মামলার আসামি গালাগাও ইউনিয়নের মানিকদির গ্রামের নূর হোসেনের পুত্র আবুল কালাম (৪৮), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র হারুন অর রশিদ ওরফে হারুন (৪৫) ও ভদ্রাকান্দা গ্রামের জয়নাল মিয়ার পুত্র সাইদুল (৪০)। তাদেরকে হাতে হাতকরা ও কোমড়ে রশি দিয়ে বেধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে দেওয়া হয়।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।