আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
তারাকান্দায় প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৪
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জোবায়ের হোসেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী প্রমুখ। উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.