আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিলেটে কালিশিরি হুজুরের বাড়ির মাদরাসায় ইসলাহী মাজলিস
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
সিলেট হবিগঞ্জের চুনারুঘাটে কালিশিরি গ্রামে শায়খুল উলামা পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুল মজিদ ভূঁইয়া দামাত বারাকাতুহুমের বাড়ির মাদরাসায় ইসলাহী মাজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) কালিশিরি হুজুরের বাড়িতে প্রতিষ্ঠিত মাদানি খানকা মাদরাসা লুৎফিয়া কাদিরিয়া হাফিজিয়া নূরানীয়া এতিমখানায় ওই মাজলিস অনুষ্ঠিত হয়। এতে বহু উলামায়ে কেরাম ও হুজুরের ভক্তবৃন্দের আগমন ঘটে। ময়মনসিংহের ফুলপুর থেকেও হুজুরের বহু ভক্তবৃন্দ ওই ইসলাহী মাজলিসে যোগদান করেন। মাজলিসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মজলিসে শূরার প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উনার সফরসঙ্গী ফুলপুরের রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, ফুলপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি নাজিম উদ্দিন, কালিশিরি হুজুরের খলিফা ক্বারী সুলতান আহাম্মাদ ফুলপুরী, সাংবাদিক গোলাম মোস্তফা, সেলিম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.