• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

নিম্নমানের খোয়া অপসারণের জন্য পত্র দিলেন ফুলপুর ইউএনও

Reporter Name / ১৯০ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
নিম্নমানের খোয়া অপসারণের জন্য ময়মনসিংহের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পত্র দিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) তিনি ওই পত্র দেন।
জানা যায়, উপজেলার আমুয়াকান্দা বাজার হতে বাহাদুরপুর রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে ইট সুরকি ও খোয়া সরে খানাখন্দের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ওই রাস্তায় চলাচলকারীরা। পরে রাস্তাটি সংস্কারের দাবিতে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়। এর প্রেক্ষিতে এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির প্রচেষ্টায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার কোম্পানি এতে নিম্নমানের ইট সুরকি ব্যবহার করে। পরে বিষয়টি এলাকাবাসিসহ সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে তারা অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০ টার দিকে রাস্তাটি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন ইউএনও। পরিদর্শন করলে অভিযোগের সত্যতা মেলে। পরে তিনি নিম্নমানের খোয়া অপসারণের জন্য ময়মনসিংহের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেনকে বিষয়টি অবগত করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র দেন। এমনকি তাৎক্ষণিকভাবে এসব খোয়া অপসারণ কার্যক্রম শুরু করান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা সহকারী প্রকৌশলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা