• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও ভেজাল কীটনাশক বা বালাইনাশক ধ্বংস করা হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে ওই জরিমানা আদায় ও কীটনাশক ধ্বংস করা হয়।
জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর গোয়াডাঙ্গা মোড় বাজারসহ বিভিন্ন বাজারে ভেজাল ও নকল কীটনাশক বিক্রি করা হয় এবং এতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ম্যাকডোনাল্ট কোম্পানির ভিটাফুরান মোড়কের ভেতর ভেজাল, গন্ধ ও তেজহীন ২০০ কেজি কার্বোফুরান পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং কীটনাশক বিক্রেতা ফাতেমা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়াকে তার গুদামে নকল ও ভেজাল ভিটাফুরান রাখার দায়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপসহকারী কৃষি অফিসার আজিজুল হক, ফুলপুর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা