• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে ভারতীয় অবৈধ চিনি আটকের গুঞ্জন, পুলিশ বলছে এটি সত্য নয়

Reporter Name / ২৪৬ Time View
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় অবৈধ চিনি আটকের গুঞ্জন শোনা গেছে। কিন্তু পুলিশ বলছে বিষয়টি সত্য নয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ ধরনের একটি গুঞ্জন শোনা গেছে।
জানা যায়, সোমবার ভোর রাত সাড়ে ৫টার দিকে ‘পদ্মা রাইস এজেন্সি (ইউনিট-২)’ নামে একটি কাভার্ড ভ্যান দিয়ে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে প্রায় ৩০০ বস্তা চিনি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার কাড়াহা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় কয়েকজনের সন্দেহ হয় এবং তারা ভ্যানটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে এসআই জিয়াসহ পুলিশের একটি টিম  ঘটনাস্থলে যায় এবং ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানের নম্বর ঢাকা মেট্রো- ট-১২- ০৭০৬। তবে সোমবার বেলা ২টার দিকে এ রিপোর্ট লেখার সময় থানায় গিয়ে কোন কাভার্ড ভ্যান দেখা যায়নি। সংগৃহীত একটি ভিডিওর মাধ্যমে কাভার্ড ভ্যানের চালক জুলহাসের বক্তব্য শোনা গেছে। জুলহাসের নিকট জানতে চাওয়া হয় তার গাড়ি আটক হয়েছে কেন? গাড়িতে কি ছিল? পরে তিনি জানান, গাড়িতে চিনি ছিল। সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে আনা হয়েছে। ভারতীয় অবৈধ চিনি কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা টাকা দিয়ে কিনে এনেছি। তাহলে পুলিশ আটক করেছে কেন জানতে চাইলে তিনি বলেন, পুলিশ আমাদেরকে আটকায়নি তবে এখানে কিছু ছোট ভাই, বড়ভাইরা আটকিয়েছেন। এ বিষয়ে আরেকটু নিশ্চিত হতে কাভার্ড ভ্যানের বডিতে লেখা ০১৯৪৭৩৪২৩৪০ নম্বরে মোবাইল করলে এর সত্যতা নিশ্চিত করে বলা হয় যে, চিনিসহ তাদের  ভ্যানটি আটক হয়েছে। বিষয়টি আরও  নিশ্চিত হতে এ প্রতিবেদক ফুলপুর থানায় গিয়ে ওসির নিকট জানতে চান যে, ফুলপুরে ভারতীয় চিনি আটকের কোন ঘটনা আছে কি না? উত্তরে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ‘না’ সূচক জবাব দেন। তিনি বলেন, এ রকম একটি সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু বিষয়টি সত্য নয়। পরে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা