মো. আব্দুল মান্নান
১০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে মো. কামাল হোসেন (২৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছেন। ৪ ফেব্রুয়ারি সোয়া ৫টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই কমল সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পরে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সারুটিয়া গ্রামের শাহজাহানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কামাল ঈশ্বরগঞ্জ উপজেলার ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আমির উদ্দিন ও হোসনে আরার পুত্র। সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে জানা যায়। তার নিকট থেকে তথ্য নিয়ে এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ১টি মামলা আছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের ময়মনসিংহ জেলা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি কামালের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।