মো. আব্দুল মান্নান
বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সড়কে শহীদ হলেন নাঈম আকন্দ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ভালুকার সিড স্টোর ঢালিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গীতে (২-৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মুনাজাতশেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নাইম আকন্দ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত নাঈম গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে। সে ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ক্বওমী মাদরাসার শিক্ষার্থী।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।