মো. আব্দুল মান্নান
টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে বৃষ্টি হচ্ছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। প্রায় রাত তিনটা পর্যন্ত হালকা বৃষ্টি হয়েছে।
এসময় মুসল্লীরা তাদের সামানা গুছিয়ে বসে থাকেন ও কান্না কাটি শুরু করেন।
পরে রাত তিনটার দিকে বৃষ্টি পড়া মোটামুটি বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এরপর অনেকে শুকরিয়া স্বরূপ নফল নামাজ আদায় করেন।