মো. আব্দুল মান্নান
বিশ্ব ইজতেমা ২০২৪ বাংলাদেশের রাজধানী ঢাকার টঙ্গী তুরাগ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা। আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১১ টার দিকে।
প্রতি বছর এতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে। বিশ্ব ইজতেমাকে সফল করতে, এতে অংশ নিতে ৩০ জানুয়ারি অর্থাৎ ৩ দিন আগে থেকেই মুবাল্লিগ ও মুসল্লীদের ঢল শুরু হয়েছে।
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রায় ৮টি বাস ছেড়ে এসেছে। টঙ্গী মাঠে এসে পৌঁছেছে বুধবার (৩১ জানুয়ারি) রাত সোয়া ২টায়।
ফুলপুর থেকে ইমরান ভাইয়ের নেতৃত্বে নীলফামারীর আব্দুল হালিম ভাই, ফুরকান ভাই, বাবুল ভাই, ডা. আব্দুল হালিম ভাই, চানু ভাই, নাজিম উদ্দিন মাস্টার, সারোয়ার হোসেন সোহাগ, আব্দুল্লাহ ভাই, আলমগীর ভাই ও জৈমত চাচাসহ অনেকে এসে টঙ্গী মাঠে পৌঁছেছেন।
ফুলপুর এলাকার মুসল্লীদের খিত্তা নং ৫৩ এবং খুটি নাম্বার ১২৫৯। ২১ ও ২২ নম্বর টয়লেট বিল্ডিংয়ের সামনে ৪ নম্বর রাস্তা দিয়ে ঢুকলেই বাম পাশে ১২৫৯ নম্বর খুটি। ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগ পর্যন্ত মুসল্লীদের স্রোত অব্যাহত থাকবে। এমনকি মুনাজাতের সময় ঘনিয়ে আসলে এর গতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।