আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. আরিফুল ইসলাম।
এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি স্টল অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞা প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ছিল স্টলে। স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার ও তার দপ্তরের কর্মকর্তারা।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.