আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে ভোর রাত ৫টার দিকে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত এসআই শাহাদাত হোসেন মুন্নার নজরে পড়ে। তারপর তিনি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এরপর সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ফুলপুর থানা হেফাজতে রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.