মো. আব্দুল মান্নান
সদ্য প্রয়াত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাখাই গ্রামের প্রবীণ সদস্য সুরবালা রাণী (৯২) -এর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সুরবালার বাড়িতে গিয়ে গ্রামাউসের নির্বাহী পরিচালক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল খালেকের নির্দেশনায় সুরবালার বড় মেয়ে সুনীতি রাণী (৬৩)-এর হাতে অনুদান তুলে দেওয়া হয়। অনুদান তুলে দেন, গ্রামাউসের সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় গ্রামাউসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাঘব দত্ত নন্দন, স্বাস্থ্য কর্মকর্তা ইলিয়াস কাঞ্চন, গ্রামাউসের প্রবীণ কমিটির ৮নং ওয়ার্ডের সভাপতি শরাফ উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি ভোর রাত ৪টার দিকে সুরবালা তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।