• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ফুলপুরে ২০২৩ সনের সেরা পুরষ্কার পেলো সাহাপুর কমিউনিটি ক্লিনিক

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে স্বাস্থ্য খাতে কাজের মানদণ্ড বিবেচনায় ২০২৩ সনের সেরা পুরষ্কার পেলো সাহাপুর কমিউনিটি ক্লিনিক।
আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয় এবং ওই কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি তাসলিমা আক্তারকে প্রথম স্থান অর্জনকারী হিসেবে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। আর দ্বিতীয় হয়েছেন হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএইচসিপি মো. মেহেদী হাসান আর তৃতীয় হয়েছেন বরইকান্দি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএইচসিপি মাস্তুরা বিশ্বাস। এ অর্জনের জন্য তাদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির। এসময় আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম সিয়ামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ৩৮টি কমিউনিটি ক্লিনিক মানুষকে সেবা দিচ্ছে। তাদের মধ্যে ৩টি ক্লিনিক পুরষ্কার পেলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা