
মো. আব্দুল মান্নান
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ১০৫ তম বড়সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর সভার কার্যক্রম শুরু হয়। জুমার নামাজে ইমামতি করেন জর্ডান থেকে আগত আল্লামা শায়েখ আবু উবায়দা মো. ওমর খাজির। বালিয়ার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুমের সভাপতিত্বে জামিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন দামাত বারাকাতুহুম ও সিনিয়র উস্তাদ মাওলানা মোখলেছুর রহমান মন্ডলের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আম বয়ান শুরু হয়। যারা বয়ান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, মাওলানা জয়নুল আবেদীন শ্যামগঞ্জ, মাওলানা রফিকুল ইসলাম দুর্গাপুর, মাওলানা আব্দুল কাইয়ুম নেত্রকোণা , মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ঢাকা, মরহুম শায়খুল হাদীস মাওলানা নূর আহমাদের জামাতা মাওলানা আবরারুল হক ইউসুফী ঢাকা, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা শাহ আলম গৌরকপুরী দারুল উলুম দেওবন্দ ভারত, মাওলানা নাঈম কাসেমী, আল্লামা আহমাদ হোসাইন শায়খে সেহলা, মাওলানা সাঈদ আল মিসবাহ ঢাকা, মুফতী আলী হাসান ওসামা বরগুনা, মাওলানা মঞ্জুরুল হাসান রায়পুরী সিলেট, মাওলানা মুজিবুর রহমান চাটগামী, মুফতি মুহাম্মদুল্লাহ ঢাকা, মাওলানা নাসির উদ্দিন খান ঢাকা, মাওলানা ইমামুল হক আইয়ুবী ঢাকা, মাওলানা মিজানুর রহমান খান ঢাকা প্রমুখ। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের উলামায়ে কেরাম এতে বয়ান করেন।
জর্ডানের শায়েখ আবু উবায়দা মো. ওমর খাজির বয়ান করেন রাত ১টায়। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, কৃষকদলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল বাসার আকন্দ, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদার, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, গ্রামাউসের নির্বাহী পরিচালক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, বিএনপি নেতা এমরান হাসান পল্লব, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান, ইকরামুল হক তালুকদার, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, বালিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান মোতালেব প্রমুখ। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, ফুলপুর ওসি মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক দামাত বারাকাতুহুম খতমে বুখারীর পর মুনাজাত করেন ও ফারেগীন হাফেজ ক্বারী মাওলানা মুফতীগণের মাথায় পাগড়ি পরিয়ে দেন।
সবশেষে শনিবার (২৭ জানুয়ারি) ফজরের পর হাফেজ ক্বারী মাওলানা এনামুল হাসান নুরীর বয়ানশেষে সকাল ৮ টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে বালিয়ার ১০৫ তম বড়সভা সম্পন্ন হয়। প্রতি বছরের ন্যায় এবারো সভায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। পুলিশ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সর্বমহলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন হওয়ায় মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনসহ কমিটির সদস্যরা সকলকে ধন্যবাদ জানিয়েছেন।