আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ফুলপুর ইউএনওর কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
রাতে ঘুরে ঘুরে শীতার্ত অসহায়, বৃদ্ধ, দুর্বল, ছন্নছাড়া, পথিক ও বস্ত্রহীন মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার নতুন ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম।
শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে, যাত্রী ছাউনিতে ও বিভিন্ন অলি-গলিতে সরেজমিন গিয়ে নিজে দেখে দেখে প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করলেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার রাজন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.