• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

বিশ্ব ইজতেমা সর্ব প্রথম কখন কোথায় হয়েছিল

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মুফতী সাইম খান

রাজধানীর ঢাকার উপকণ্ঠে তুরাগ নদীর তীরে প্রায় ১৬০  একরেরও বেশি জায়গা জুড়ে যে বিশাল ভূমির উপর বিশ্ব ইজতেমাকে উসীলা করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটেছে, তা হঠাৎ করেই হয়ে যায়নি। যতটুকু জানা যায়, তাবলীগ জামাতের সর্বপ্রথম ইজতেমা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৬০ বছর পূর্বে ১৯৪৬ সালে কাকরাইল মসজিদের পাশে রমনা পার্কে। এরপর ১৯৪৭ সালে তাবলীগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে তৎকালীন চট্টগ্রামের হাজী ক্যাম্পে। এরপর ১৯৫৮ সালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। তারপর থেকে ইজতেমায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর খোলা মাঠে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। যা আজও পর্যন্ত চলে আসছে।
এই বিশ্ব ইজতেমায় ৪০ থেকে প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগম হয়। প্রায় ১৩০টি দেশ থেকে অর্ধ লক্ষের বেশি মেহমান এতে অংশগ্রহণ করেন। তাবলীগ জামাতের প্রাণপুরুষ হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি সর্ব প্রথম এই তাবলীগের কাজ শুরু করেন দিল্লির মেওয়া থেকে। উনার জন্ম ১৩০৩ হিজরী মোতাবেক ইংরেজি ১৮৮৪ সনে। দ্বিতীয় আমীর ছিলেন হযরত মাওলানা ইউসুফ (র:)। তৃতীয় আমীর ছিলেন মাওলানা এনামুল হাসান কান্ধলভী (রা:)। বাংলাদেশে সর্বপ্রথম তাবলীগ জামাতের আমীর ছিলেন খুলনা জেলার বামনডাঙ্গা গ্রামের প্রাণপুরুষ মাওলানা আব্দুল আজিজ
(রা:)। যা বর্তমানে মজলিসে শুরার ভিত্তিতে পরিচালিত।
মজলিসের শুরার সদস্যগণের মধ্য থেকে অন্যতম হলেন:
মাওলানা জুবায়ের (দা:বা:), মাওলানা রবিউল হক ( দা:বা:), মাওলানা ওমর ফারুক (দা:বা:), মাওলানা আব্দুল মতিন (দা:বা:)।
সবচেয়ে আশ্চর্যের সংবাদ হল, এত বড় ও বিশাল এন্তেজামের কোন কেন্দ্রীয় তহবিল বা ফান্ড নেই এবং বয়ানের জন্য কোন পোস্টারিং, লিফলেট করা হয় না। পূর্ব ঘোষিত কোন নামও প্রকাশ করা হয় না।
আল্লাহ তাআলা মুরুব্বিদের এই মেহনত এবং বিশ্ব ইজতেমাকে কবুল আর মঞ্জুর ফরমান আমীন।
আসছে ২,৩ ও ৪ ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ব ইজতেমাকে আল্লাহ তায়ালা ভরপুর কামিয়াব করুন, আমীন।

* ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা