• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন

ফুলপুর মাধ্যমিক শিক্ষা অফিসারের বড় কন্যা সুজানা আর নেই  

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারের বড় কন্যা সিনথিয়া আশরাফ সুজানা আর নেই। শরীরে ফোস্কাজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীরে ফোস্কাজনিত রোগে আক্রান্ত হয়ে ৭/৮ দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন  ছিলেন বলে জানান ফুলপুর মাধ্যমিক শিক্ষা অফিসারের সহকর্মী একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর।
সিনথিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তার ছোট বোনের নাম মালিহা আশরাফ উর্বানা। তার বাবা আশরাফুল ইসলাম গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হলেও তারা ময়মনসিংহ শহরের সানকিপাড়ায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
সিনথিয়ার মৃত্যুতে ফুলপুর নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ  বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার নামাজে জানাজা বুধবার (২৪ জানুয়ারি) বাদ যুহর ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরীক হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা