আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা (২০২৫-২০২৬ অর্থ বছর) ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা হলরুমে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ সাদেকুল ইসলামের পরিচালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন ফুলপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি আতাউল্লাহ, বড়ইকান্দি জামে মসজিদের ইমাম ও খতীব ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর শাখার মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা আসাদুজ্জামান জলিল, দিউ মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান ও পাতিলগাঁও গোরস্থান মাদ্রাসা মসজিদের খতীব হাফেজ মাওলানা লোকমান হোসাইন।

এসময় ইসলামিক ফাউণ্ডেশন ফুলপুর শাখার সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক আকন্দ ও মোঃ আল-আমিনের সহযোগিতায় প্রতিযোগিতায় ফুলপুর আদর্শ মাদ্রাসা, দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমুয়াকান্দা বড় মসজিদ মাদ্রাসা ও জামিয়া মাদানিয়া গোদারিয়াসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে বিজয়ীদের হাতে ইউএনও অফিস থেকে পুরস্কার হিসেবে সনদ তুলে দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.