আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ল ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এ জরিমানা করা হয়।
জানা যায়, এসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি নেই। এসব প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী সফল ব্রিকস, সুরমা ব্রিকস ও সেরা ব্রিকসকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অন্যান্য ইটভাটা সম্বন্ধে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, ক্রমান্বয়ে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধেই অভিযান চালানো হবে। অভিযানের সময় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.