আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে রাস্তার উপরে ঝুলে পড়েছে বিদ্যুতের তার, ঘটতে পারে দুর্ঘটনা
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন দক্ষিণ পাশে আবাসিক এলাকার রাস্তায় ঝুলে পড়ে আছে বিদ্যুতের তার। লোকজন চলাচলের সময় মাথায় বাজে। মাথা নুয়ায়ে চলাচল করতে হয়। বিশেষ করে রাতে যদি অপরিচিত কেউ ওই রোডে ঢুকেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি পৌর প্রশাসককে অবগত করালে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি যাওয়ার পর ওখানের ভুক্তভোগী বাসিন্দারা পৌর প্রশাসককে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে পৌর প্রশাসক রাস্তার উপর ঝুলে থাকা তারের দৃশ্য ভিডিও ধারণ করে ফুলপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের নিকট পাঠান এবং মোবাইলে তিনি এখানে সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। পরে এক্সেন উনার একজন ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। ইঞ্জিনিয়ার এসে তিনিও সরেজমিন পরিদর্শন করে গেছেন। এ ব্যাপারে এলাকাবাসী জায়গাটও ভিজিট করার জন্য পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা জরুরি ভিত্তিতে লাইনটি বড় খুঁটি দিয়ে মজবুত করে করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.