আজ
|| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে তাদের বাড়ির পিছন থেকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত মাদক কারবারির নাম আনোয়ার হোসেন বাবু। পুলিশ জানায়, সে অত্যন্ত দুর্ধর্ষ। তাকে গ্রেফতারের সময় পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে। তার নামে আরও একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) ফুলপুর থানা পুলিশ এ তথ্য দেয়। এ বিষয়ে জানতে চাইলে
ফুলপুর থানার ওসি মোঃ রাশেদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, এই বাবুর নামে ফুলপুর থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে।বৃহস্পতিবারের ঘটনায় নতুন করে তার বিরুদ্ধে ফুলপুর থানায় আরও একটি মামলায় তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.