আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৬
মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের হালুয়াঘাটের নতুন ইউএনও ফয়সাল আহমদ। সম্প্রতি ইউএনও আলী নূর খান পদোন্নতিজনিত কারণে বিদায় নেওয়ার পর নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমদ যোগদান করেছেন।
তিনি যোগদানের পর বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
স্থানীয়রা আশা করছেন যে, হালুয়াঘাটের উন্নয়নে এ ইউএনও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে নতুন ইউএনওকে শুভেচ্ছা জানানোর সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মাওলানা মোখলেছুরর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারফত আলী মাস্টার, আহমদ আলী মাস্টার, আবুল হোসেন মাস্টার সম্মানিত সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টার, আব্দুল্লাহ আল নোমান মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.