• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

নড়াইল ইউনিয়নে ওরশের নামে জুয়ামেলা ও অপসংস্কৃতি বন্ধের দাবি

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নে বিভিন্ন পীরের ওরশের নামে জুয়ামেলা ও অপসংস্কৃতি বন্ধের দাবি জানিয়েছে এলাকার সচেতন যুবসমাজ ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ৮নং নড়াইল ইউনিয়ন শাখার উলামায়ে কেরাম।
যারা যুগ যুগ ধরে ওরশ করে আসছেন এবং ওরশকে কেন্দ্র করে এলাকায় দীনের দাওয়াত পৌঁছানোর পরিবর্তে, মানুষকে মসজিদমুখি করার পরিবর্তে জুয়ামেলা ও নারী পুরুষের অবাধ বিচরণের প্রতি আকৃষ্ট ও অভ্যস্ত করে তুলছেন; এর মাধ্যমে সমাজে অপসংস্কৃতি চালু করছেন, কানফাটা উচ্চ আওয়াজে গান বাদ্য বাজিয়ে শিশু, রোগী, শিক্ষার্থীদের পড়ালেখা ও মসজিদের মুসল্লীদের নামাজের ব্যাঘাত ঘটাচ্ছেন, তাদেরকে এসব বন্ধ রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে এলাকার সচেতন যুবসমাজ ও ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখা।
আগে অত্র এলাকায় আলেম ছিল না। তখন আপনারা (ওরশপন্থী ও জুয়াখোররা) যা ইচ্ছা তাই করেছেন। অষ্টগ্রাম, সুরেশ্বরী, মাইজভান্ডারি, সায়েদাবাদী, শম্ভুগঞ্জী ও মানিকগঞ্জীসহ বিভিন্ন এলাকার ভণ্ড মানুষের আবির্ভাব ঘটিয়ে তাদেরকে পীর হিসেবে পরিচিত করেছেন। এলাকার সরলমনা কিছু মানুষকে হাত করে অত্র অঞ্চলের বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে মনগড়াভাবে মানুষকে দীন বুঝিয়েছেন। মানুষকে মসজিদমুখি না করে, মাদরাসামুখি না করে, দীনদার না বানিয়ে গাঁজা ও জুয়ামেলার প্রতি আকৃষ্ট ও আসক্ত করে তুলেছেন। রাতে ও দিনে নারী পুরুষের অবাধ বিচরণ বৃদ্ধি করেছেন। এখন এসব আর চলে না। কারণ, আপনাদের সন্তানরা এখন হাফেজ আলেম ও অনেকে মুফতী হয়ে গেছে। তারা পীরের নামে ভণ্ডামি, বদদীনি, সমাজ বিধ্বংসী কার্যকলাপ, জুয়ামেলা ও অপসংস্কৃতি মেনে নিতে পারে না।
এজন্য এলাকার সচেতন যুবসমাজ ও উলামায়ে কেরামের পক্ষ থেকে ওরশের নামে জুয়ামেলা ও অপসংস্কৃতি বন্ধ রাখার দাবি উঠেছে।
এ ব্যাপারে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েমসহ হালুয়াঘাট উপজেলা ও থানা প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো যাচ্ছে। ওরশের নামে জুয়ামেলা ও অপসংস্কৃতি বন্ধ না করা হলে জুয়ারিদের সাথে এলাকার সচেতন যুবসমাজ ও উলামায়ে কেরামের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ঘটলে এর দায়ভার কেউ নেবে না।

* ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা