• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে চুরি হওয়া ২ অটোরিকশা উদ্ধার

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে চুরি হওয়া ২টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এসব অটোরিকশা উদ্ধার করা হয়।

জানা যায়, ১৫ জানুয়ারি উপজেলার বওলা হাতিবান্দা গ্রাম থেকে চুরি হয়েছিল মিলন মিয়ার একটি অটোরিকশা। এছাড়া আরেকজনের একটি অটোরিকশা চুরি হয়।

পরে এ বিষয়ে ফুলপুর থানায় জিডি করা হলে থানা প্রশাসন এসআই বিল্লালের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব অটোরিকশা উদ্ধার করে।

উদ্ধারকৃত অটোরিকশার একটি মিলন মিয়ার। ইতোমধ্যে মিলনের অটোরিকশাটি তার নিকট হস্তান্তর করা হয়েছে।

চুরি হওয়া অটোরিকশা পাওয়ার কোন আশা ছিল না মিলনের কিন্তু ফুলপুর থানা প্রশাসনের উদ্যোগে অপ্রত্যাশিতভাবে অটোরিকশাটি পেয়ে মিলন অত্যন্ত খুশি হন ও ফুলপুর থানার নতুন ওসি মাহবুবুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ ব্যাপারে জানতে চাইলে এসআই বিল্লাল জানান, অপর অটোরিকশাটিও এর মালিকের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা