আজ
|| ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
রাস্তাটি সংস্কার করা দরকার। এটি আমাদের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের একটি রাস্তা। ইটাখোলা থেকে আলিশা বাজারে যেতে মাইনার বাজার বলে পরিচিত রফিক ভেন্ডারের বাড়ির পাশে এ ভাঙনটি। এ রাস্তায় আরও এরকম ছোট বড় ভাঙন আছে।
বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য ময়মনসিংহ-১ আসনের নবনির্বাচিত এমপি সালমান ওমর রুবেলসহ আমি বিশেষভাবে হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এর আগে এমপি মাহমুদুল হক সায়েম ২বার এটা সংস্কার করেছেন কিন্তু মজবুত করে না করার কারণে বার বার ভেঙে যায়। আশা করি, এবার মজবুত করে করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.