আজ
|| ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকার দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার ঈর্ষণীয় ফলাফল
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬
মোঃ আব্দুল মান্নান :
ঢাকা উত্তরখানের মৈনারটেকে অবস্থিত দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও বৃহত্তর উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছে। ১০০% পাস। শুধু তাই নয়, ১৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। আর মুমতাজ ( A+) ৮৬ জন, জায়্যিদ জিদ্দান (A) ৩৬ জন ও জায়্যিদ (A-) পেয়েছেন ৩২ জন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম আন্তর্জাতিক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন দামাত বারাকাতুহুম সবার দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমতে প্রতি বছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গৌরবজনক রেজাল্ট করে থাকে। সবাই দোয়া করবেন, যেন আমরা এ গৌরব ধরে রাখতে পারি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.