• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ওয়ালটন গ্রুপের পরিচালক মৃদুলের জন্য ফুলপুরে দোয়া মাহফিল

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ওয়ালটন গ্রুপের পরিচালক মরহুম মাহাবুব আলম মৃদুলের রূহের মাগফিরাত কামনা করে ময়মনসিংহের ফুলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারি) বাদ ইশা শেরপুর রোডস্থ ওয়ালটন শো রুমে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালটন শো রুমের ম্যানেজার কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো. আব্দুল মান্নান।
এসময় ওয়ালটন শো রুমের ম্যানেজার নাহিদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মুয়াজ্জিন হাফেজ মাহদী হাসান, বাবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আমান, আব্দুল বারেক, বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ওয়ালটন গ্রুপের পরিচালক মরহুম মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সনে জন্মগ্রহণ করে ২০২১ সনের ২১ জানুয়ারি মাত্র ২৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তরুণ এই উদ্যোক্তার স্বপ্ন ছিল বিশাল। তিনি অটোমোবাইলস শিল্পের বিকাশে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে চেয়েছিলেন। তার ইচ্ছে ছিল দেশ ও মানুষের কল্যাণে সদা নিজেকে ব্যপৃত রাখা। কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। অতি অল্প বয়সে তাকে বিদায় নিতে হয়েছে এ ধরা থেকে। তবে তার এসব স্বপ্ন যাতে বৃথা না যায় বরং পূর্ণ হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। মুনাজাতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার বাবা মাসহ তাদের বংশধরের মধ্যে যারা ইন্তেকাল করেছেন সবার জন্যেই দোয়া করা হয়। এছাড়া ওয়ালটন গ্রুপের ব্যবসায়ী ও কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সকলের মঙ্গল ও উন্নতি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা