• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

হালুয়াঘাটে শীতবস্ত্র বিতরণ করলো সোশ্যাল বন্ধন ফাউন্ডেশন

Reporter Name / ২৬২ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে শীতবস্ত্র বিতরণ করলো সোশ্যাল  বন্ধন ফাউন্ডেশন। আজ রবিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী  মাদ্রাসার শিক্ষার্থী, এতিম-অনাথদের মাঝে, হাসপাতালে ও বিভিন্ন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে শনিবারও দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করে  সোশ্যাল বন্ধন ফাউন্ডেশন। শনিবার দুপুরে উপজেলার পৌর শহরের মুহিউস সুন্নাহ তাহফিজুল ক্বোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ বছর প্রথম কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সোশ্যাল বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান হালুয়াঘাটের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক, সোশ্যাল বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল ইসলাম, পরিচালক শফিকুল ইসলাম, মো. শাহজালাল, এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ, কবি সানোয়ার হোসেন প্রমূখ।
এরপর হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য  ও  জয়রামকুড়া খ্রিষ্টান হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান কামরুল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্চিনিয়ার কামরুজ্জামান কামরুল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও  সোশ্যাল বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সবসময় সামাজিক নানা কাজে অংশগ্রহণ করে থাকি। আমরা চাই, একটি আলোকিত হালুয়াঘাট গড়তে। আমি ব্যবসা ও চাকুরি করে উপার্জিত অর্থ থেকে সেবামূলক কাজ করে থাকি। টাকা নিয়ে যেহেতু কবরে যাওয়া যাবে না তাই আমার উপার্জিত টাকা আমি মানুষের কল্যাণে খরচ করতে চাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা