• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ফুলপুর বাশাটীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে এক সিএনজি যাত্রী মারা গেছেন। এ ঘটনায় নজরুল ইসলাম (৪০) নামে একজন গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার বাশাটী নামক স্থানে এ ঘটনা ঘটে। জামালপুর থেকে ময়মনসিংহগামী সিএনজির সাথে ট্রলির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর। নিহত হাবিবুর রহমান জামালপুর জেলার ইসলামপুরের মালমারা গ্রামের আবুল কাসেমের ছেলে।
ফুলপুর থানার এসআই আব্দুল খালেক ও এসআই সবুজসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই আব্দুল খালেক জানান, নিহত হাবিবুর রহমানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ এখন ফুলপুর থানা লাশঘরে আছে। আর সিএনজি ও ট্রলি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছবি : অনলাইন থেকে সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা