মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) ঠাকুর বাখাই হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৭০ জন এতিম ও দরিদ্র শিশুর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় কল্লোল। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক দীন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক আকিকুল ইসলাম আতিক, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান, হাফেজ মাওলানা লোকমান হোসেন, মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।