আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটের সাবেক ইউএনও এমপি সায়েমকে জানালেন ফুলেল শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শনিবার (২০ জানুয়ারি) তিনি সপরিবারে হালুয়াঘাটে এমপির গ্রামের বাড়ি নড়াইলে এসে সাক্ষাৎ করেন ও এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উনার সহধর্মিণী ও বাচ্চারা সাথে ছিলেন। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম ২০১৯ সনের মে মাসের ২৮ তারিখে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২০২২ সনের ৩ এপ্রিল পর্যন্ত তিনি হালুয়াঘাটে দায়িত্ব পালন করেন। তখন আজকের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে তাদের একসাথে বহুদিন কাজ করা হয়েছে। সেই আন্তরিকতার নিদর্শন হিসেবে রেজাউল করিম সপরিবারে বেড়াতে আসেন হালুয়াঘাটে।
এ ব্যাপারে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার প্রিয় মানুষটি আমাকে দেখতে এলেন অনেক দিন পর। অনেক দিন পর তার সাথে দেখা হলো। অনেক দিন এক সাথে কাজ করেছি। আজ সপরিবারে তিনি এখানে বেড়াতে আসায় আমি আন্তরিকভাবে খুশি হলাম। খুব ভালো লাগলো। আল্লাহ তায়ালা উনাকে আরও উন্নতি দান করুক। এসময় এমপি সায়েম উনার বাচ্চাদের নিজ হাতে ধরে হেটে হেটে কথা বলেন ও আদর করেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.