• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর সংলগ্ন হাজী রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্যবসায়ী আলহাজ্ব মুখলেছুর রহমান আর নেই। তিনি একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ছিলেন।
তিনি শনিবার দিবাগত রাত সোয়া ১টার সময় হাজী রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ যুহর বেলা আড়াইটায় ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড় মেয়ের জামাই মাওলানা সুহাইল মাহমুদ।
জানাজাপূর্ব সমাবেশে মাওলানা আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উনার সহকর্মী বীর মুক্তিযোদ্ধাগণ, জামাত নেতা মাহবুব মন্ডল, উনার শ্যালক আনিসুর রহমান, শাহীন আকন্দ, বড়ছেলে হাসানুত তারেক, ছোট ছেলে শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।

বক্তারা সবাই উনার ভুয়সী প্রশংসা করে বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুখলেছুর রহমান খুব কম কথা বলতেন। নামাজী লোক ছিলেন। আমলদার ছিলেন। সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন। সারাদিন ব্যবসা করে যা লাভ হয়েছে রাতে এগুলো নিয়ে বসতেন। এক ভাগ নিজের জন্য, এক ভাগ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আরেক ভাগ গরিবদের জন্য পৃথক করে রাখতেন। কোন সুয়ালীকে বঞ্চিত করতেন না। দানবীর ছিলেন। তিনি ব্যাংক থেকে কোন লোন গ্রহণ করেননি। ঋণ আছে বলে জানা নেই। একজন সৎ, নেককার ভালো মানুষ ছিলেন। ছেলেরা সকলের নিকট উনার রূহের মাগফিরাত কামনা করেছেন।
এর আগে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ফুলপুর থানা পুলিশের একটি টিম উনাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় জানাজায় আগত মুসল্লীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা