• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ময়মনসংহের তারাকান্দা ও ধোবাউড়া সফর করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তালদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা প্রতীকের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত হয়নি। ১৯৭১ সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর মানুষ আশা করেছিল এবার নিজেদের শাসন নিজেরাই প্রতিষ্ঠা করবে কিন্তু বাস্তবতা হলো- স্বাধীনতার এত বছর পরও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি আর বৈষম্যের শিকার হয়ে আছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে মানুষ নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখা গেল, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয়। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি আজও অব্যাহত।

তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা এলেও সেই বিপ্লবের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছেনি। দিনমজুর, হকারসহ খেটে খাওয়া মানুষ আজও চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারছে না। গোটা দেশে শোষকের মুখ বদলালেও শোষণের ধরন একই রয়ে গেছে।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে কোনো বড় রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি; নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র-জনতা। যারা মনে করে বড় রাজনৈতিক দল ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়—তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৭ বছরে তাদের ঈদও আসেনি, ঈদের পর আন্দোলনও হয়নি। মানুষ এখন হাতির দাঁত চিনে গেছে—বড় বড় দাঁত কোনো কাজেই আসে না। তাই দেশ থেকে রাজনীতির দুই ভূতকে চিরতরে দূর করতে হবে।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তিনি ফুলপুর-তারাকান্দার ভোটারদের রিকশা প্রতীকে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সভাপতি এ এইচ এম আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ আজিজি, খেলাফত ছাত্র মজলিসের নেতা মাহদী হাসান শিকদার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্তসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভাশেষে মামুনুল হক প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর হাতে রিকশা প্রতীকের রেপ্লিকা তুলে দেন ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এরপর আল্লামা মামুনুল হক ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ধোবাউড়া খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন। সেখানেও তিনি রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
এসময় হালুয়াঘাট জামাতের নেতা মাহফুজুর রহমান মুক্তাসহ ১১ দলীয় জোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা