মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ২ মুরুব্বি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাদের একজন হলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার ফুলপুর প্রতিনিধি কাজিয়াকান্দা বড়বাড়ির কৃতি সন্তান জাহিদুল হক ইমনের বাবা নূরুল হক (৮৯)। আরেকজন হলেন চরপাড়া পেশকার বাড়ির কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম খলিফা।
ইমনের বাবা নূরুল হক বুধবার দিবাগত রাত দেড়টায় অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার স্ত্রী অর্থাৎ ইমনের মা আরও প্রায় ৫ বছর আগে ইন্তেকাল করেছেন।
সহকর্মী ছোটভাই ইমনের নিকট জানতে চাইলে তিনি জানান, তার বাবা নূরুল হক সাহেব সুস্থ স্বাভাবিক ছিলেন। আগের দিনের ফজর থেকে শুরু করে ইশাসহ সব নামাজই পড়েছেন। তিনি অত্যন্ত সরল সোজা আল্লাহওয়ালা মানুষ ছিলেন। পাঁচওয়াক্ত নামাজী ছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ উনার কাপড় নষ্ট হয়ে গেলে তিনি একা একাই গোসল করে ফেলেন। জিজ্ঞাস করা হলে বললেন, ‘কাপড় নষ্ট হয়ে গেছিন। পরে গোসল কইরালছি। সবসময় পাক থাহন লাগবো।’ এরপর রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আর চরপাড়া গ্রামের সিরাজ খলিফা একই রাতে ৩টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা উনাদেরকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
ইমনের বাবার জানাজা ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাদ যুহর অনুষ্ঠিত হবে। এ রিপোর্ট লেখার সময় মাইকিং শুনছিলাম, তাতরাকান্দা ফকির বাড়ির আইয়ুব আলী ফকিরও আজ সকাল সোয়া ৬টার দিকে মারা গেছেন। উনার জানাজা তার নিজ বাড়িতে বেলা সোয়া ২টায় অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা সবাইকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।
সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাজায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।