• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়ার পক্ষে ভোট চাইতে ফুলপুর আসলেন চরমোনাইর পীর মুফতী সৈয়দ রেজাউল করীম দামাত বারাকাতুহুম।
আজ রবিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব আমুয়াকান্দা মোড়ে সি অ্যান্ড বি ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পীর সাহেব চরমোনাই মুফতী গোলাম মাওলা ভূঁইয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে শরিয়া আইন চালু করতে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এর আগে ময়মনসিংহ-২ আসনে হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া বলেন, এর আগে আমি হাতপাখা নিয়ে আরও দুইবার নির্বাচন করেছি। তখন আমি ম্যাচিউরড ছিলাম না। আমার দলও ম্যাচিউরড ছিল না। এখন আমি ম্যাচিউরড হয়েছি আমার দলও ম্যাচিউরড হয়েছে। আমাকে কেউ চিনে না এমন লোক নেই।

এসময় তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আমার হাতে সত্য ও ন্যায়ের প্রতীক ইসলামের প্রতীক হাতপাখা তুলে দিয়ে যে আমানত দিয়ে গেছেন জীবন বাজি রেখে হলেও আমি তা রক্ষা করব, ইনশাআল্লাহ।

‘ইসলাম ও মুসলমানের মার্কা হাত পাখা মার্কা,
দেশ ও মানবতার মার্কা হাত পাখা মার্কা।’ এ স্লোগানকে সামনে রেখে এসময় ফুলপুর উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিনসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা