• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে ফুলপুরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কোর্ট ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর আগে ফুলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস ও এনসিপিসহ ১০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকরা কোর্ট ভবন এলাকায় এসে জমা হন।

তারপর উপজেলা পরিষদের গেট হয়ে গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়, হাসপাতাল ও বালিয়া মোড় হয়ে মুসলিম হোটেলের সামনে গিয়ে মিছিলটি একটি পথসভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ (রিকশা), ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা (যিনি দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ছিলেন) আনোয়ার হাসান সুজন, এনসিপি নেতা (যিনি শাপলা কলি প্রতীকের প্রার্থী ছিলেন) ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, খেলাফত মজলিস নেতা (যিনি হাতঘড়ি প্রতীকের প্রার্থী ছিলেন) মাওলানা শেখ মতিউর রহমান,

বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, জামায়াতে ইসলামী বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ তারাকান্দা শাখার আমীর আব্দুল হান্নান প্রমুখ। রিকশা প্রতীকের প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক ফুলপুর তারাকান্দা গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা