মো. আব্দুল মান্নান
১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক সায়েমকে সংবর্ধনা দিলো হালুয়াঘাটের সনাতন ধর্মাবলম্বীরা।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে তারা এমপিকে সংবর্ধনা দেন। নেতৃবৃন্দ এমপিকে একটি ক্রেস্ট উপহার দেন। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি-এর হালুয়াঘাট উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে। এতে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে আজ আমার একটা সুন্দর সময় অতিবাহিত হয়েছে। তিনি তাদের সকলের মঙ্গল কামনা করেন ও যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।