• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

শিশুদের মাঝে স্কুল ড্রেসসহ শিক্ষা সামগ্রী বিতরণ করলেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. সাইদুর রহমান

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :
শিশুদের মাঝে স্কুল ড্রেসসহ শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী  বিতরণ করলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বসেরা গবেষক ন্যানো বিজ্ঞানী ড. সাইদুর রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রামের শিশু শিক্ষার্থীদের মাঝে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়া অসহায় মানুষের খোঁজ খবর নেন তিনি। ঘর মেরামত, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল স্থাপনসহ শিক্ষা, চিকিৎসা বিভিন্ন খাতে তিনি দান সাদকা করে থাকেন। তিনি উপস্থিত লোকজনের নিকট জানতে চান কারো কোনো সমস্যা আছে কি না। সমস্যা খুঁজে খুঁজে বের করে তা সমাধানের ব্যবস্থা নেন তিনি। এলাকার মুরুব্বিরাও এসময় উপস্থিত ছিলেন। তারা ড. সাইদুর রহমান স্যারের কাজকাম ও ব্যবহারে মুগ্ধ ও বিমোহিত। ড. সাইদুর রহমান বলেন, আমি বাড়িতে আসলে তাদের (গরিব অসহায়দের) সাথে  কথা বলি। তাদের কার কি অসুবিধা আছে তা জানতে চাই। মনোযোগ সহকারে তাদের কথা শুনি ও সাধ্যানুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে।
জানা যায়, ড. সাইদুর রহমান স্যার দেশে না আসলেও বিদেশে বসেই তার ভাইদের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৬০ জন লোককে নিয়মিত উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী দিয়ে থাকেন। তিনি বলেন, আমি যে গ্রামে জন্ম গ্রহণ করেছি দানের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দিব। মানুষের চাহিদা অনেক। আশপাশের গ্রামের লোকজনও আসে কিন্তু আমি একা কতটুকু করতে পারি বলুন। সব তো আর আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমি মনে করি, দেশের বিত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ। সবাই নিজ নিজ সমাজের মানুষের জন্য কাজ করলে সমাজ থেকে শীঘ্রই দারিদ্র্যতা বিদায় নেবে এবং সচ্ছলতা ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা