• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে ছোট শুনই ঘাটপাড় বাজার থেকে চকগদাধর দাখিল মাদরাসা পর্যন্ত কাঁচা সড়ক পাকা করণের দাবি

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ছোট শুনই ঘাটপাড় বাজার থেকে চকগদাধর আদর্শ দাখিল বালিকা মাদরাসা (নাকশী বাজার) পর্যন্ত আনুমানিক দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই এলাকাটি হলো একটি কৃষিজ এলাকা।

ওখানে সীম, কাঁকরুল, শসা, বেগুন, গাঁজর, পিঁয়াজ, রসুন, লাউ, কুমড়া, সজ ও আলুসহ সব ধরনের কৃষি ফসল উৎপাদন করা হয়। কিন্তু দুই কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় কৃষকদেরকে বড় চিলাগাই, আব্দুল্লাহর মোড় ও ভাইটকান্দি বাজার হয়ে ফুলপুরে যাতায়াত করতে হয়। এতে ৫ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে যেতে হয়। আসাযাওয়ায় প্রায় ১০ কিলোমিটার রাস্তা অতিরিক্ত যাওয়ার কারণে ভাড়াও জনপ্রতি ৪০ টাকা বেশি গুণতে হয়। আর মালের ভাড়াও এভাবে বেশি দিতে হয়।

ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন। এই দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করে দিলে ছোট শুনই, চকগদাধর, রঘুরামপুর, চক শুনই, নন্দরকোণা ও চক হরিরামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন। স্থানীয় সেনাসদস্য মোঃ আরজ আলী বলেন, এই রাস্তাটুকুর কারণে আমরা খুব কষ্টে আছি। এই রাস্তাটুকু পাকা করা হলে আমাদের যাতায়াত সুবিধা বৃদ্ধিসহ আর্থিকভাবেও আমরা উপকৃত হতাম।


এ ব্যাপারে ভাইটকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সফির উদ্দিন বলেন, এটুকু রাস্তা পাকা না করায় আমার এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি পণ্য বাজারজাত করতে পারেন না। রোগী আনানেওয়া করা যায় না ও বর্ষাকালে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগসহ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হয়। এ রাস্তাটি পাকা করণের জন্য আমরা বহু আগেই আবেদন পত্র জমা দিয়ে রেখেছি কিন্তু আজও কোন বিহিত হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা