নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব ফুলপুর পৌর কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী প্রমুখ। আব্দুল্লাহ আল ইল্লালের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফুলপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকের সঞ্চালনায় এসময় বিএনপি নেতা আব্দুস সালাম, রুবেল, হেলাল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আমুয়াকান্দায় পৃথক আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা যুবদল নেতা এবিএম আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক ও ফুলপুর উপজেলা বিএনপি নেতা মো. ওয়াজেদুল ইসলাম, আব্দুল হেকিম মড়ল, শাহিনুর রহমান শাহিন, সালাউদ্দিন, হাবিবুর রহমান হাবি, রফিকুল ইসলাম, উত্তর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন, ফুলপুর পৌর যুবদলের আহবায়ক আজহারুল হক তোলা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিল্লাল হোসেন, ফুজায়েল আলম, রাকিব হাসান আহাদ, ফুলপুর পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সরকার, লাতিফুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ শাওন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদল নেতা প্রফেসর লিটন, জি এস পারভেজ, উপজেলা শ্রমিকদলের মোঃ আব্দুল সাত্তার, আবু হানিফ সরকার, পৌর শ্রমিকদলের আশরাফুল আলম, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মৎসজীবিদলের আহ্বায়ক মোঃ রহুল আমিন, সদস্য সচিব মোঃ আব্দুল করিম, পৌর মৎসজীবিদলের সদস্য সচিব মোঃ নূরুল আমিন, যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া, পৌর জাসাস নেতা মোঃ মাসুদ মিয়া প্রমূখ। সবশেষে উভয় অনুষ্ঠানেই কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।